১/২০১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২০ - অপবিত্র লোকের তায়াম্মুম
অপবিত্র লোকের তায়াম্মুম
অপবিত্র লোকের তায়াম্মুম: পানি না পেলে নববী পদ্ধতি
সুনানে আন-নাসায়ী : ৩২০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩২০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ قَالَ: حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ شَقِيقٍ قَالَ:كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى، فَقَالَ أَبُو مُوسَى: أَوْ لَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ: بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدِ الْمَاءَ فَتَمَرَّغْتُ بِالصَّعِيدِ، ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ: «إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا، وَضَرَبَ بِيَدَيْهِ عَلَى الْأَرْضِ ضَرْبَةً فَمَسَحَ كَفَّيْهِ ثُمَّ نَفَضَهُمَا، ثُمَّ ضَرَبَ بِشِمَالِهِ عَلَى يَمِينِهِ وَبِيَمِينِهِ عَلَى شِمَالِهِ عَلَى كَفَّيْهِ وَوَجْهِهِ» فَقَالَ عَبْدُ اللَّهِ: أَوَ لَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِقَوْلِ عَمَّارٍ
শাক্বীক্ব (রহঃ) হতে বর্ণিতঃ
আমি 'আবদুল্লাহ (রাঃ) এবং আবূ মূসা (রাঃ)-এর সাথে বসা ছিলাম। তখন আবূ মূসা (রাঃ) বললেন, তুমি কি 'আম্মারের কথা শুননি যা তিনি 'উমর (রাঃ)-কে বলেছেন, আমাকে আল্লাহর রাসূল (ﷺ) এক কাজে পাঠালেন, আমি অপবিত্র হলে পানি পেলাম না। অতএব আমি মাটিতে গড়াগড়ি দিলাম। পরবর্তীতে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে তা বর্ণনা করলাম। তিনি বললেন, তোমার জন্যে এ-ই যথেষ্ট ছিল। এ বলে তাঁর হাত দু'টি একবার মাটিতে মারলেন। তারপর উভয় হাত মাসাহ করলেন এবং উভয় হাত ঝেড়ে ফেললেন ও তাঁর বাম হাত ডান হাতের উপর মারলেন আর ডান হাত বাম হাতের উপর এবং মুখমণ্ডল ও কব্জির উপর? 'আবদুল্লাহ (রাঃ) বললেন, তুমি কি দেখছ না যে, 'উমর (রাঃ) 'আম্মারের কথায় সন্তুষ্ট হননি?
সুনানে আন-নাসায়ী হাদিস ৩২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে শাক্বীক্ব (রহ.) বলেন, তিনি আবদুল্লাহ ও আবূ মূসা (রাঃ)-এর সঙ্গে বসেছিলেন। আবূ মূসা (রাঃ) আম্মার (রাঃ)-এর কথার দিকে ইঙ্গিত করেন। আম্মার (রাঃ) বলেছিলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে এক কাজে পাঠিয়েছিলেন। পথে তিনি অপবিত্র হন এবং পানি পাননি। তাই তিনি মাটিতে গড়াগড়ি দেন। পরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে এসে তা জানান। নবী (صلى الله عليه وسلم) বলেন, তোমার জন্য এটাই যথেষ্ট ছিল। এরপর তিনি দুই হাত একবার মাটিতে মারেন, হাত মাসাহ করেন, হাত ঝেড়ে ফেলেন, বাম হাত ডান হাতের উপর এবং ডান হাত বাম হাতের উপর মারেন, তারপর মুখমণ্ডল ও কব্জির উপর মাসাহ করেন। শেষে আবদুল্লাহ (রাঃ) বলেন, উমর (রাঃ) আম্মারের কথায় সন্তুষ্ট হননি। এই হাদিসে অপবিত্র অবস্থায় পানি না পেলে তায়াম্মুমের একটি বর্ণনা এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অপবিত্র হয়ে পানি না পেলে তায়াম্মুমের ঘটনা বর্ণিত হয়েছে।
- মাটিতে গড়াগড়ির বদলে নবী (صلى الله عليه وسلم) সহজ পদ্ধতি দেখিয়েছেন।
- দুই হাত মাটিতে মেরে হাত ঝেড়ে মুখ ও কব্জি মাসাহ করার বর্ণনা এসেছে।
- সাহাবীদের আলোচনায় মতভেদের কথাও আমানতের সঙ্গে সংরক্ষিত হয়েছে।
