২৫/৪৬. অধ্যায়ঃ
মহান ও মহীয়ান আল্লাহর রাস্তায় সদাক্বাহ্ করার ফাযীলাত
সুনানে নাসাঈ : ৩১৮৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩১৮৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ بَحِيرٍ، عَنْ خَالِدٍ، عَنْ أَبِي بَحْرِيَّةَ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «الْغزْوُ غَزْوَانِ، فَأَمَّا مَنْ ابْتَغَى وَجْهَ اللَّهِ، وَأَطَاعَ الْإِمَامَ، وَأَنْفَقَ الْكَرِيمَةَ، وَيَاسَرَ الشَّرِيكَ، وَاجْتَنَبَ الْفَسَادَ، كَانَ نَوْمُهُ وَنُبْهُهُ أَجْرًا كُلُّهُ، وَأَمَّا مَنْ غَزَا رِيَاءً، وَسُمْعَةً، وَعَصَى الْإِمَامَ، وَأَفْسَدَ فِي الْأَرْضِ، فَإِنَّهُ لَا يَرْجِعُ بِالْكَفَافِ»
মু‘আয ইব্ন জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ
মু’আয ইবন জাবাল (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: যুদ্ধ দু' প্রকার। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় ইমামের অনুসরণ করে, উত্তম বস্তু দান করে, পরিবার-পরিজনের সাথে সুন্দর ব্যবহার করে এবং ঝগড়া-ফাসাদ পরিত্যাগ করে, তার ঘুম আর জাগরণ সবই সওয়াবের অন্তর্ভুক্ত।আর যে ব্যক্তি লোক দেখানো এবং খ্যাতির জন্য যুদ্ধ করে, ইমামের অবাধ্য হয় এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সে কোনো প্রকার সওয়াব ছাড়াই ফিরে আসবে।
