২৬/২৬. অধ্যায়ঃ
যখন কোনো মহিলার বিবাহের প্রস্তাব করা হয় তখন সলাত আদায় করা এবং এ ব্যাপারে তার রবের ইস্তিখারা কামনা করা
সুনানে নাসাঈ : ৩২৫১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৫১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: لَمَّا انْقَضَتْ عِدَّةُ زَيْنَبَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِزَيْدٍ: «اذْكُرْهَا عَلَيَّ»، قَالَ زَيْدٌ: فَانْطَلَقْتُ، فَقُلْتُ: يَا زَيْنَبُ أَبْشِرِي، أَرْسَلَنِي إِلَيْكِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُكِ، فَقَالَتْ: مَا أَنَا بِصَانِعَةٍ شَيْئًا حَتَّى أَسْتَأْمِرَ رَبِّي، فَقَامَتْ إِلَى مَسْجِدِهَا، وَنَزَلَ الْقُرْآنُ، وَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ بِغَيْرِ أَمْرٍ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
যায়নব (রাঃ)-এর ইদ্দত শেষ হলে রাসূলুল্লাহ (ﷺ) যায়দ (রাঃ)-কে বললেন: তার নিকট আমার বিবাহের প্রস্তাব পেশ কর।যায়দ (রাঃ) বলেন: আমি গিয়ে বললাম, হে যায়নব! সুসংবাদ গ্রহণ কর, রাসূলুল্লাহ (ﷺ) তোমার কথা উল্লেখ করে আমাকে তোমার নিকট পাঠিয়েছেন। তিনি বললেন: আমি আমার রবের পরামর্শ ছাড়া কিছুই করব না। এই বলে তিনি তাঁর সালাতের স্থানে দাঁড়িয়ে গেলেন। ইতিমধ্যে কুরআনের আয়াত নাজিল হলো এবং রাসূলুল্লাহ (ﷺ) তাঁর অনুমতি ছাড়াই তাঁর নিকট গমন করলেন।
