২৬/৪১. অধ্যায়ঃ

যে কথা দ্বারা বিবাহ সম্পাদিত হয়।

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩২৮০

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، عَنْ سُفْيَانَ، قَالَ: سَمِعْتُ أَبَا حَازِمٍ، يَقُولُ: سَمِعْتُ سَهْلَ بْنَ سَعْدٍ، يَقُولُ: إِنِّي لَفِي الْقَوْمِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَتِ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لَكَ، فَرَأْ فِيهَا رَأْيَكَ، فَسَكَتَ، فَلَمْ يُجِبْهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ، ثُمَّ قَامَتْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا قَدْ وَهَبَتْ نَفْسَهَا لَكَ، فَرَأْ فِيهَا رَأْيَكَ، فَقَامَ رَجُلٌ، فَقَالَ: زَوِّجْنِيهَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «هَلْ مَعَكَ شَيْءٌ؟» قَالَ: لَا، قَالَ: «اذْهَبْ فَاطْلُبْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ»، فَذَهَبَ فَطَلَبَ، ثُمَّ جَاءَ، فَقَالَ: لَمْ أَجِدْ شَيْئًا، وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ، قَالَ: «هَلْ مَعَكَ مِنَ الْقُرْآنِ شَيْءٌ؟» قَالَ: نَعَمْ، مَعِي سُورَةُ كَذَا وَسُورَةُ كَذَا، قَالَ: «قَدْ أَنْكَحْتُكَهَا عَلَى مَا مَعَكَ مِنَ الْقُرْآنِ»

সুফিয়ান (রহঃ) হতে বর্ণিতঃ

সুফিয়ান (রহঃ) বলেন, আমি আবু হাযিম (রাঃ)-কে বলতে শুনেছি, সাহল ইবন সা'দ (রাঃ) বলতেন: আমি কিছু লোকের সাথে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত ছিলাম। এক মহিলা দাঁড়িয়ে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! এ মহিলা আপনার জন্য নিজেকে হিবা করেছে। এখন এ বিষয়ে আপনার মতামত ব্যক্ত করুন। তিনি (ﷺ) নিশ্চুপ রইলেন, কোনো জবাব দিলেন না।আবার সে মহিলা দাঁড়িয়ে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! এ মহিলা আপনার জন্য নিজেকে হিবা করেছে। এখন এ বিষয়ে আপনার মতামত ব্যক্ত করুন? তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! তাকে আমার সঙ্গে বিবাহ দিন। তিনি (ﷺ) বললেন: তোমার কাছে কি কোনো কিছু আছে? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তুমি যাও খুঁজে দেখ কিছু পাও কিনা। যদিও তা একটি লোহার আংটি হয়। সে কিছু খোঁজার জন্য চলে গেল। তারপর ফিরে এসে বলল: আমি কিছুই পেলাম না, এমনকি একটি লোহার আংটিও না। তিনি (ﷺ) বললেন: তোমার কি কুরআনের কিছু মুখস্থ আছে? সে বলল: হ্যাঁ, অমুক অমুক সূরা আমার মুখস্থ। তিনি (ﷺ) বললেন: কুরআনের যা কিছু তোমার কাছে রয়েছে, তার বিনিময়ে আমি তাকে তোমার সাথে বিবাহ দিলাম।

[১] তার বলা উচিত ছিল [আরবি] যে আল্লাহর অবাধ্য হয় এবং তাঁর রাসূলের অবাধ্য হয়, সে পথহারা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন