২৬/৫১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩০৭ - নিকাহ
কতটুকু দুধ পান করলে বিবাহ হারাম হবে
সুনানে আন-নাসায়ী : ৩৩০৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩০৭
أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ - وَقَالَ الْحَارِثُ: فِيمَا أُنْزِلَ مِنَ الْقُرْآنِ -: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ مِمَّا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ "
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
মহান ও মহীয়ান আল্লাহ যা নাযিল করেছেন তাতে রয়েছে, হারিস (রহঃ) [তাঁর ভাষ্যে] বলেন, কোরআনে যা নাযিল করা হয়েছে তাতে রয়েছে, সুনির্দিষ্টভাবে 'দশবার দুধপান হারাম করে দেয়'। এরপর তা সুনির্দিষ্টভাবে পাঁচবার দ্বারা পরিবর্তিত মানসূখ হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকালের পর তখনও তা কোরআনে পাঠ করা হত।
