২৬/৫১. অধ্যায়ঃ

কতটুকু দুধ পান করলে বিবাহ হারাম হবে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩১২

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، فِي حَدِيثِهِ عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ أَبِيهِ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدِي رَجُلٌ قَاعِدٌ، فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِ، وَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ أَخِي مِنَ الرَّضَاعَةِ، فَقَالَ: " انْظُرْنَ مَا إِخْوَانُكُنَّ - وَمَرَّةً أُخْرَى: انْظُرْنَ مَنْ إِخْوَانُكُنَّ - مِنَ الرَّضَاعَةِ، فَإِنَّ الرَّضَاعَةَ مِنَ الْمَجَاعَةِ "

মাসরূক (রহঃ) হতে বর্ণিতঃ

আয়িশা (রাঃ) বলেছেন, (একদিন) রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এলেন। তখন আমার নিকট এক ব্যক্তি বসা ছিল। এটা তাঁর নিকট বেশ খারাপ লাগল। আমি তাঁর চেহারায় ক্রোধের লক্ষণ দেখতে পেলাম। আমি বললাম: হে আল্লাহর রাসূল! সে আমার দুধ-ভাই। তিনি (ﷺ) বললেন: চিন্তা করে দেখ, তোমাদের কেমন ভাই। অন্য সময় তিনি (ﷺ) বললেন: চিন্তা করে দেখ, কে তোমাদের দুধ-ভাই। এরপর তিনি (ﷺ) বললেন: দুধপান ধর্তব্য হয় তা দ্বারা, যা পান করলে ক্ষুধা মিটে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন