২৬/৫২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩১৪ - নিকাহ
পুরুষ দুধের মূল উৎস সম্পর্ক স্থাপিত হয়
সুনানে আন-নাসায়ী : ৩৩১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩১৪
أَخْبَرَنِي إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: جَاءَ عَمِّي أَبُو الْجَعْدِ مِنَ الرَّضَاعَةِ، فَرَدَدْتُهُ - قَالَ: وَقَالَ هِشَامٌ: هُوَ أَبُو الْقُعَيْسِ - فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ائْذَنِي لَهُ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
'উরওয়াহ্ (রহঃ) হতে বর্ণিত। 'আয়িশাহ্ (রাঃ) বলেছেন, আমার দুধ সম্পর্কীয় চাচা আবুল জা'দ এলে আমি তাঁকে ফিরিয়ে দিয়েছিলাম। রাবী বলেন, হিশাম (রহঃ) বলেছেন: তিনি ছিলেন আবুল কু'আয়স (রাঃ)। এরপর রাসূলুল্লাহ (ﷺ) এলে আমি তাঁকে জানালাম, রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাঁকে অনুমতি দেবে।
