২/৫. অধ্যায়ঃ
বরফ ও বৃষ্টির পানি দিয়ে উযূ করা
সুনানে নাসাঈ : ৩৩৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৩৩
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলতেন- "আল্লাহুম্মাগসিল খাতাইয়া-ইয়া বিমায়িস সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কি কুলবি মিনাল খাতাইয়া-ইয়া কামা নাক্কাইতাস সাওবাল আবয়াদা মিনাদ দানাস" (হে আল্লাহ! আমার পাপসমূহ বরফ ও শীতল পানির দ্বারা ধুয়ে দাও এবং আমার অন্তরকে গুনাহ থেকে পবিত্র করে দাও, যেমন তুমি সাদা কাপড়কে অপবিত্রতা থেকে পবিত্র কর)।
