২৬/৬১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৩৭ - নিকাহ
‘শিগার’-এর ব্যাখ্যা।
সুনানে আন-নাসায়ী : ৩৩৩৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৩৭
أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، ح وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ مَالِكٌ: حَدَّثَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، نَهَى عَنِ الشِّغَارِ» وَالشِّغَارُ أَنْ يُزَوِّجَ الرَّجُلُ الرَّجُلَ ابْنَتَهُ عَلَى أَنْ يُزَوِّجَهُ ابْنَتَهُ، وَلَيْسَ بَيْنَهُمَا صَدَاقٌ "
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) শিগার করতে নিষেধ করেছেন। শিগার হলো কোনো ব্যক্তি তার কন্যাকে অন্য অপর ব্যক্তির নিকট এ শর্তে বিবাহ দেয় যে, সে ব্যক্তি তার কন্যাকে এ ব্যক্তির নিকট বিবাহ দিবে। আর এ উভয়ের মধ্যে কোনো মুহর ধার্য হবে না।
