২৬/৬৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৩৪৪ - নিকাহ
স্বীয় দাসীর মুক্তিপণে বিবাহ করা
সুনানে আন-নাসায়ী : ৩৩৪৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৩৪৪
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، قَالَ: حَدَّثَنِي صَالِحُ بْنُ صَالِحٍ، عَنْ عَامِرٍ، عَنْ أَبِي بُرْدَةَ بْنِ أَبِي مُوسَى، عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " ثَلَاثَةٌ يُؤْتَوْنَ أَجْرَهُمْ مَرَّتَيْنِ: رَجُلٌ كَانَتْ لَهُ أَمَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا، وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا، ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، وَعَبْدٌ يُؤَدِّي حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، وَمُؤْمِنُ أَهْلِ الْكِتَابِ "
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তিন ধরনের লোক রয়েছে, যাদের দুই গুণ বিনিময় দেয়া হবে। এক ব্যক্তি যার একটি দাসী ছিল, তাকে সে উত্তমভাবে শিষ্টাচার শিক্ষা দিয়েছে, তাকে উত্তমভাবে ইলম [দীন] শিক্ষা দিয়েছে। এরপর সে তাকে মুক্ত করে বিবাহ করেছে। [দ্বিতীয়ত] ঐ দাস, যে আল্লাহর হাক্ব এবং তার মুনীবের হাক্ব আদায় করে। আর [তৃতীয়ত], আহলে কিতাবের মধ্যে যারা মু'মিন।
