২৭/৭. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪০৫ - তালাক
এ বিষয়ে অবকাশ প্রদান
সুনানে আন-নাসায়ী : ৩৪০৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪০৫
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ أَبِي عَمْرٍو وَهُوَ الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، قَالَ: حَدَّثَتْنِي فَاطِمَةُ بِنْتُ قَيْسٍ: أَنَّ أَبَا عَمْرِو بْنَ حَفْصٍ الْمَخْزُومِيَّ طَلَّقَهَا ثَلَاثًا، فَانْطَلَقَ خَالِدُ بْنُ الْوَلِيدِ فِي نَفَرٍ مِنْ بَنِي مَخْزُومٍ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا عَمْرِو بْنَ حَفْصٍ طَلَّقَ فَاطِمَةَ ثَلَاثًا، فَهَلْ لَهَا نَفَقَةٌ؟ فَقَالَ: «لَيْسَ لَهَا نَفَقَةٌ وَلَا سُكْنَى»
ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ
আবু সালামাহ্ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার কাছে ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) বর্ণনা করেন, আবূ 'আম্র ইবনু হাফস্ আল মাখযূমী তাঁকে তিন তালাক দিলে খালিদ ইবনু ওয়ালীদ বানী মাখযূম-এর একটি ছোট দলসহ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললেন: হে আল্লাহর রাসূল (ﷺ)! আবু 'আম্র ইবনু হাফস্ (রাঃ) ফাত্বিমাহ্-কে তিন তালাক দিয়েছে, এখন কি সে ভরণ-পোষণ পাবে? তখন তিনি বললেন: তাঁর জন্য কোনো ভরণ-পোষণ এবং বাসস্থান নেই।
