২৭/১৯. অধ্যায়ঃ
ক্রীতদাসের ত্বলাক্ব
সুনানে নাসাঈ : ৩৪২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪২৮
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عُمَرَ بْنِ مُعَتِّبٍ، عَنْ أَبِي الْحَسَنِ، مَوْلَى بَنِي نَوْفَلٍ، قَالَ: سُئِلَ ابْنُ عَبَّاسٍ، عَنْ عَبْدٍ طَلَّقَ امْرَأَتَهُ تَطْلِيقَتَيْنِ ثُمَّ عُتِقَا، أَيَتَزَوَّجُهَا؟ قَالَ: «نَعَمْ» قَالَ: عَمَّنْ؟ قَالَ: «أَفْتَى بِذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ عَبْدُ الرَّزَّاقِ: " قَالَ ابْنُ الْمُبَارَكِ لِمَعْمَرٍ: الْحَسَنُ هَذَا مَنْ هُوَ؟ لَقَدْ حَمَلَ صَخْرَةً عَظِيمَةً "
মুয়াত্তিব (রহঃ) হতে বর্ণিতঃ
ইবনু আব্বাস (রাঃ)-কে এক ক্রীতদাস সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সে তার স্ত্রীকে দুই তালাক দিয়েছে। এরপর তাদের উভয়কে আজাদ করে দেয়া হয়েছে। সে কি তাকে আবার বিয়ে করতে পারবে? তিনি বললেন: হ্যাঁ। বলা হলো, এ ফায়সালা কার পক্ষ হতে? তিনি বললেন: রাসূলুল্লাহ (ﷺ) এরূপ ফায়সালা দিয়েছেন।আবদুর রাজ্জাক (রহঃ) বলেন, ইবনুল মুবারক মা'মার (রহঃ)-কে বলেন: এই আবু হাসান কে? সে তো নিজের ওপর একটি বড় পাথর তুলে নিল।
