২৭/২৪. অধ্যায়ঃ
এমন বাক্য যার দ্বারা সম্ভাব্য কোনো অর্থ উদ্দেশ্য করা
সুনানে নাসাঈ : ৩৪৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৩৭
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ - وَفِي حَدِيثِ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَ عُمَرَ - يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لِدُنْيَا يُصِيبُهَا أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»
আলকামা ইব্ন ওয়াক্কাস (রহঃ) হতে বর্ণিতঃ
আলকামা ইবন ওয়াক্কাস (রহঃ) সূত্রে উমর ইবন খাত্তাব (রাঃ) হতে বর্ণনা করেন। তিনি উমর (রাঃ)-কে বলতে শুনেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃإِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّةِ"সকল আমলের ফল তার নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে, যা সে নিয়ত করে। অতএব যার হিজরত আল্লাহ এবং তাঁর রাসূলের জন্য হয়, তার হিজরত আল্লাহ ও তাঁর রাসূলের জন্যই হবে। আর যার হিজরতের উদ্দেশ্য দুনিয়া অর্জন করা, অথবা কোনো নারীকে বিবাহ করা হয়, তাহলে তার হিজরত সে উদ্দেশ্যই গণ্য হবে যার জন্য সে হিজরত করেছে।"
