২৭/৩৫. অধ্যায়ঃ

লি'আন-এর সূচনা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৬৬

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، وَإِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ عَاصِمِ بْنِ عَدِيٍّ، قَالَ: جَاءَنِي عُوَيْمِرٌ - رَجُلٌ مِنْ بَنِي الْعَجْلَانِ - فَقَالَ: أَيْ عَاصِمُ، أَرَأَيْتُمْ رَجُلًا رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلًا أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ؟ أَمْ كَيْفَ يَفْعَلُ يَا عَاصِمُ؟ سَلْ لِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَ عَاصِمٌ عَنْ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَابَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسَائِلَ وَكَرِهَهَا، فَجَاءَهُ عُوَيْمِرٌ، فَقَالَ: مَا صَنَعْتَ يَا عَاصِمُ؟ فَقَالَ: صَنَعْتُ أَنَّكَ لَمْ تَأْتِنِي بِخَيْرٍ، كَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسَائِلَ وَعَابَهَا، قَالَ عُوَيْمِرٌ: وَاللَّهِ لَأَسْأَلَنَّ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَانْطَلَقَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ فِيكَ وَفِي صَاحِبَتِكَ فَأْتِ بِهَا»، قَالَ سَهْلٌ: وَأَنَا مَعَ النَّاسِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ بِهَا فَتَلَاعَنَا، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، وَاللَّهِ لَئِنْ أَمْسَكْتُهَا لَقَدْ كَذَبْتُ عَلَيْهَا، فَفَارَقَهَا قَبْلَ أَنْ يَأْمُرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفِرَاقِهَا، فَصَارَتْ سُنَّةَ الْمُتَلَاعِنَيْنِ

আসিম ইব্‌ন আদী (রাঃ) হতে বর্ণিতঃ

আজলান গোত্রের উওয়াইমির আমার কাছে এসে বললেন: হে আসিম! বল তো, কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্য কোনো ব্যক্তিকে দেখলো। সে কি তাকে হত্যা করবে, তবে তো তোমরাও তাকে হত্যা করবে? অথবা সে কি করবে? অতএব হে আসিম! তুমি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জিজ্ঞেস কর।আসিম (রাঃ) এ বিষয়ে নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) এ প্রশ্ন অপছন্দ করলেন এবং দোষারোপ করলেন। এরপর উওয়াইমির তার কাছে এসে বললেন। হে আসিম! তুমি কি জিজ্ঞেস করেছ? তিনি বললেন: করেছি! তবে তুমি আমার কাছে কল্যাণ নিয়ে আসনি। রাসূলুল্লাহ (ﷺ) এ প্রশ্ন করা অপছন্দ করেছেন। উওয়াইমির (রাঃ) বললেন: আল্লাহর কসম! আমি তা অবশ্যই রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করব। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে এ বিষয়ে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : মহান ও মহীয়ান আল্লাহ তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে হুকুম নাযিল করেছেন। অতএব তাকে ডেকে আনো।সাহল (রাঃ) বলেন: এ সময় আমি লোকেদের রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট উপস্থিত করলাম। উওয়াইমির (রাঃ) তাকে সঙ্গে নিয়ে এলে তারা লি’আন করল এবং উওয়াইমির বলতে লাগলেন : হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমি তাকে রেখে দেই তাহলে আমি তার ওপর মিথ্যারোপ করেছি। এ বলে তিনি তাকে তালাক দিয়ে দিলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) বলার পূর্বেই তাকে পৃথক করে দিলেন। এটাই পরে দুই লি’আনকারীর নিয়মে পরিণত হল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন