২৭/৪৯. অধ্যায়ঃ

দাসীর বিছানা প্রসঙ্গ

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৮৭

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: اخْتَصَمَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَعَبْدُ بْنُ زَمْعَةَ فِي ابْنِ زَمْعَةَ، قَالَ سَعْدٌ: أَوْصَانِي أَخِي عُتْبَةُ إِذَا قَدِمْتَ مَكَّةَ فَانْظُرِ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ فَهُوَ ابْنِي، فَقَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ: هُوَ ابْنُ أَمَةِ أَبِي وُلِدَ عَلَى فِرَاشِ أَبِي، فَرَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَبَهًا بَيِّنًا بِعُتْبَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْوَلَدُ لِلْفِرَاشِ، وَاحْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ»

আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

সাদ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) এবং আব্দ ইবনু যামআ (রাঃ) যামআর সন্তানকে কেন্দ্র করে বিবাদ করলেন। সাদ (রাঃ) বলেন: আমার ভাই উতবা আমাকে ওসিয়ত করেছেন, যখন তুমি মক্কায় গমন করবে জমআর বাঁদীর সন্তানকে লক্ষ করবে। কারণ সে আমার সন্তান। আর আব্দ ইবনু যামআ বললেন, সে আমার পিতার বাঁদীর সন্তান। সে আমার পিতার বিছানায় জন্মলাভ করেছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) লক্ষ্য করে দেখলেন, উতবা (রাঃ)-এর সাথে তার পরিষ্কার সাদৃশ্য রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সন্তান বিছানার মালিকের। তিনি (ﷺ) আরো বললেন: হে সাওদা! তুমি তার থেকে পর্দা করবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন