২৭/৫১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৪৯৪ - তালাক
আল ক্ব-ফাহ্ (বংশীয় সম্পর্ক বিষয়ে পাণ্ডিত্য প্রসঙ্গে)
সুনানে আন-নাসায়ী : ৩৪৯৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৪৯৪
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ مَسْرُورًا، فَقَالَ: «يَا عَائِشَةُ، أَلَمْ تَرَيْ أَنَّ مُجَزِّزًا الْمُدْلِجِيَّ دَخَلَ عَلَيَّ وَعِنْدِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، فَرَأَى أُسَامَةَ بْنَ زَيْدٍ وَزَيْدًا وَعَلَيْهِمَا قَطِيفَةٌ وَقَدْ غَطَّيَا رُءُوسَهُمَا وَبَدَتْ أَقْدَامُهُمَا فَقَالَ: هَذِهِ أَقْدَامٌ بَعْضُهَا مِنْ بَعْضٍ»
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আনন্দিত অবস্থায় আমার নিকট এলেন। তিনি বললেন: হে 'আয়িশাহ্! মুজাযয্যিয মুদলিজী (রাঃ) আমার নিকট এলো। তখন উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) আমার নিকট ছিল। সে উসামাহ্ ইবনু যায়দ এবং যায়দ (রাঃ)-কে দেখলো। তাঁদের গায়ে চাদর ছিল, তাঁরা মুখ ঢেকে রেখেছিল। তবে তাঁদের পা খোলা ছিল। সে বলল: এ পাগুলো একটি অপরটি হতে এসেছে।
