২৭/৫৪. অধ্যায়ঃ
ত্বলাক্বপ্রাপ্তাদের মধ্য থেকে যাদের 'ইদ্দাত পালন করতে হবে না
সুনানে নাসাঈ : ৩৪৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৪৯৯
أَخْبَرَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ النَّحْوِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ: " فِي قَوْلِهِ {مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا} [البقرة: 106] وَقَالَ: {وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ} [النحل: 101] الْآيَةَ، وَقَالَ: {يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ} [الرعد: 39] فَأَوَّلُ مَا نُسِخَ مِنَ الْقُرْآنِ الْقِبْلَةُ، وَقَالَ: {وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ} [البقرة: 228] وَقَالَ: {وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنْ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ} [الطلاق: 4] فَنُسِخَ مِنْ ذَلِكَ، قَالَ تَعَالَى: {وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ} [البقرة: 237] {فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا} [الأحزاب: 49] "---[حكم الألباني] حسن صحيح
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর বাণীঃ﴿مَا نَنْسَخْ مِنْ آيَةٍ أَوْ نُنْسِهَا نَأْتِ بِخَيْرٍ مِنْهَا أَوْ مِثْلِهَا﴾“আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে, তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি...” (সূরা আল বাকারা ২:১০৬)।তিনি আরো বলেনঃ﴿وَإِذَا بَدَّلْنَا آيَةً مَكَانَ آيَةٍ وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُنَزِّلُ﴾“আমি যখন এক আয়াতের বদলে অন্য আয়াত নাযিল করি- আর আল্লাহ ভালভাবেই জানেন, যা তিনি নাযিল করেন...” (সূরা আন নাহল ১৬:১০১)।তিনি আরো বলেনঃ﴿يَمْحُو اللَّهُ مَا يَشَاءُ وَيُثْبِتُ وَعِنْدَهُ أُمُّ الْكِتَابِ﴾: “আল্লাহ যা ইচ্ছে করেন নিশ্চিহ্ন করে দেন আর যা ইচ্ছে প্রতিষ্ঠিত রাখেন, উম্মুল কিতাব তাঁর নিকটই রক্ষিত” (সূরা আর রা’দ ১৩:৩৯)। কুরআনে সর্বপ্রথম যা রহিত করা হয়েছে তা হচ্ছে কিবলা সম্পর্কে।তিনি আরো বলেনঃ﴿وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ﴾"তালাকপ্রাপ্তা নারীরা নিজেদের আবদ্ধ করে রাখবে (ইদ্দত পালন করবে) তিন হায়েয পর্যন্ত" (সূরা আল বাকারা ২:২২৮)।আল্লাহ আরো বলেনঃ﴿وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنْ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ﴾"তোমাদের যেসব স্ত্রী মাসিক ঋতু আসার বয়স অতিক্রম করেছে তাদের (ইদ্দতের) ব্যাপারে যদি তোমাদের সন্দেহ সৃষ্টি হয়, সেক্ষেত্রে তাদের ইদ্দতকাল তিন মাস..." (সূরা আত্ তালাক ৬৫:৪)। এটা রহিত করা হয়েছে।আল্লাহ আরো বলেনঃ﴿وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ﴾"যদি তোমরা তাদেরকে স্পর্শ করার পূর্বে তালাক দাও..." (সূরা আল বাকারা ২:২৩৭)।﴿فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا﴾"...তখন তাদের জন্য তোমাদেরকে কোনো ইদ্দত পালন করতে হবে না যা তোমরা (অন্যক্ষেত্রের তালাককে) গণনা করে থাক..." (সূরা আল আহযাব ৩৩:৪৯)।
