২৭/৭৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৫৫৯ - তালাক
স্ত্রীকে ফিরিয়ে নেয়া
সুনানে আন-নাসায়ী : ৩৫৫৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৫৫৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ: ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِيهِ ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، يُسْأَلُ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا، فَقَالَ: أَتَعْرِفُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ؟ قَالَ: نَعَمْ، قَالَ: فَإِنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ حَائِضًا، فَأَتَى عُمَرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ الْخَبَرَ، «فَأَمَرَهُ أَنْ يُرَاجِعَهَا حَتَّى تَطْهُرَ» وَلَمْ أَسْمَعْهُ يَزِيدُ عَلَى هَذَا
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু ত্বাউস (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন, তিনি শুনেছেন, 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ)-কে ঐ ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো, যে তাঁর স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দিয়েছিল। তিনি বললেন: তুমি কি 'আবদুল্লাহ ইবনু 'উমর (রাঃ)-কে চিন? সে বলল : হ্যাঁ। তিনি বললেন: তিনি তাঁর স্ত্রীকে হায়য অবস্থায় তালাক দেন। পরে 'উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে এ খবর দিলে তিনি তাঁকে পবিত্র হওয়া পর্যন্ত ফিরিয়ে নিতে নির্দেশ দেন। রাবী বলেন: তাঁকে এর অধিক বর্ণনা করতে আমি শুনিনি।
