২৮/১০. অধ্যায়ঃ

গাধার দ্বারা ঘোড়াকে পাল দেওয়ার ব্যাপারে কঠোরতা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৮১

أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي جَهْضَمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَسَأَلَهُ رَجُلٌ أَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ؟، قَالَ: لَا، قَالَ: فَلَعَلَّهُ كَانَ يَقْرَأُ فِي نَفْسِهِ؟ قَالَ: خَمْشًا، هَذِهِ شَرٌّ مِنَ الْأُولَى، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدٌ أَمَرَهُ اللَّهُ تَعَالَى بِأَمْرِهِ، فَبَلَّغَهُ، وَاللَّهِ مَا اخْتَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ دُونَ النَّاسِ إِلَّا بِثَلَاثَةٍ: «أَمَرَنَا أَنْ نُسْبِغَ الْوُضُوءَ، وَأَنْ لَا نَأْكُلَ الصَّدَقَةَ، وَلَا نُنْزِيَ الْحُمُرَ عَلَى الْخَيْلِ»

আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায়দুল্লাহ ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

[একদিন] আমি ইবন আব্বাস (রাঃ)-এর নিকট ছিলাম, তখন এক ব্যক্তি তাঁকে জিজ্ঞেস করল: রাসূলুল্লাহ (ﷺ) কি যুহর এবং আসরে ক্বিরাআত পড়তেন? তিনি বললেন: না।সে ব্যক্তি বলল: সম্ভবত মনে মনে পড়তেন। তিনি বললেন: তোমার মাথা, এ তো আগের চেয়েও খারাপ। রাসূলুল্লাহ (ﷺ) আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহ তা‘আলা তাঁকে যা আদেশ করেছেন, তিনি (ﷺ) তা পৌঁছে দিয়েছেন। আল্লাহর কসম! তিনি (ﷺ) আমাদেরকে বিশেষ কিছু বলেননি, তবে তিনটি কাজের নির্দেশ দিয়েছেন:১. আমরা যেন পরিপূর্ণরূপে ওজু করি,২. আমরা যেন যাকাতের মাল ভোগ না করি,৩. আমরা যেন গাধার ঘোড়াকে পাল না দেই।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন