২৮/১৫. অধ্যায়ঃ
জালাব প্রসঙ্গে
সুনানে নাসাঈ : ৩৫৯০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৯০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا حُمَيْدٌ، قَالَ: حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا جَلَبَ وَلَا جَنَبَ وَلَا شِغَارَ فِي الْإِسْلَامِ، وَمَنْ انْتَهَبَ نُهْبَةً فَلَيْسَ مِنَّا»
ইমরান ইব্ন হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
ইমরান বিন হুসাইন (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: ইসলামে জালাব, জানাব ও শিগার নেই। আর যে ব্যক্তি ছিনতাই করে, সে আমাদের দলভুক্ত নয়।
[১] জালাব বলা হয় – ঘোড় দৌড় প্রতিযোগিতায় আরোহী তার ঘোড়াকে দ্রুত চলার জন্য এর পেছনে কোন লোককে নিয়োগ করে, যে তাকে উত্তেজিত করতে থাকে।
