২৯/২. অধ্যায়ঃ
'ওয়াকফ্ফ' লেখার নিয়ম এবং এ প্রসঙ্গে ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসে ইবনু 'আওন-এর বর্ণনায় বিরোধ
সুনানে নাসাঈ : ৩৫৯৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫৯৯
أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ وَهُوَ ابْنُ زُرَيْعٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: أَصَابَ عُمَرُ، أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَصَبْتُ أَرْضًا لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ عِنْدِي، فَكَيْفَ تَأْمُرُ بِهِ؟ قَالَ: «إِنْ شِئْتَ حَبَّسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا، فَتَصَدَّقَ بِهَا عَلَى أَنْ لَا تُبَاعَ وَلَا تُوهَبَ وَلَا تُورَثَ فِي الْفُقَرَاءِ وَالْقُرْبَى وَالرِّقَابِ، وَفِي سَبِيلِ اللَّهِ وَالضَّيْفِ وَابْنِ السَّبِيلِ، لَا جُنَاحَ عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ مِنْهَا بِالْمَعْرُوفِ، وَيُطْعِمَ صَدِيقًا غَيْرَ مُتَمَوِّلٍ فِيهِ»
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
উমর (রাঃ) খায়বারে একখণ্ড জমি পান। তিনি নবী (ﷺ)-এর কাছে গিয়ে বলেন: আমি একখণ্ড জমি পেয়েছি, আর এর মতো পছন্দনীয় মাল আর কখনো পাইনি। ঐ জমির ব্যাপারে আপনি আমাকে কী নির্দেশ দেন? তিনি (ﷺ) বললেন: যদি তুমি চাও, তবে মূল জমি রেখে দাও এবং যা তাতে উৎপন্ন হয় তা সদাকা করে দাও।তখন তিনি তা এভাবে সদাকা করেন যে, এ জমি বিক্রয় হবে না, দানও করা যাবে না। মীরাস হিসেবে বণ্টনও হবে না, গরীব ও আত্মীয়দের মধ্যে, দাস-মুক্তির জন্য, আর মেহমান এবং মুসাফিরদের মধ্যে দান করা হবে। যদি এই জমির মুতাওয়াল্লী ন্যায়সঙ্গতভাবে সাথে খায় এবং বন্ধুদের খাওয়ায়, তবে তার পাপ হবে না। কিন্তু তা সঞ্চয় করতে পারবে না।
