২৯/২. অধ্যায়ঃ
'ওয়াকফ্ফ' লেখার নিয়ম এবং এ প্রসঙ্গে ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসে ইবনু 'আওন-এর বর্ণনায় বিরোধ
সুনানে নাসাঈ : ৩৬০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬০০
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، عَنْ ابْنِ عَوْنٍ، قَالَ: وَأَنْبَأَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: أَصَابَ عُمَرُ، أَرْضًا بِخَيْبَرَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَأْمَرَهُ فِيهَا، فَقَالَ: إِنِّي أَصَبْتُ أَرْضًا كَثِيرًا لَمْ أُصِبْ مَالًا قَطُّ أَنْفَسَ عِنْدِي مِنْهُ، فَمَا تَأْمُرُ فِيهَا؟ قَالَ: «إِنْ شِئْتَ حَبَّسْتَ أَصْلَهَا وَتَصَدَّقْتَ بِهَا، فَتَصَدَّقَ بِهَا عَلَى أَنَّهُ لَا تُبَاعُ وَلَا تُوهَبُ، فَتَصَدَّقَ بِهَا فِي الْفُقَرَاءِ وَالْقُرْبَى، وَفِي الرِّقَابِ، وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ وَالضَّيْفِ، لَا جُنَاحَ - يَعْنِي - عَلَى مَنْ وَلِيَهَا أَنْ يَأْكُلَ أَوْ يُطْعِمَ صَدِيقًا، غَيْرَ مُتَمَوِّلٍ» اللَّفْظُ لِإِسْمَاعِيلَ "
ইব্ন উমর (রাঃ) হতে বর্ণিতঃ
খায়বারে উমর (রাঃ) একখণ্ড জমি পান। এ বিষয়ে শলা-পরামর্শের জন্য তিনি নবী (ﷺ)-এর কাছে এসে বলেন: আমি বড় একখণ্ড জমি পেয়েছি, আর এমন পছন্দনীয় সম্পদ আমি আর কখনো পাইনি। এ ব্যাপারে আপনি আমাকে কী নির্দেশ দেন?তিনি (ﷺ) বললেন: তুমি চাইলে, তবে তার মূল ঠিক রেখে তা থেকে উৎপন্ন দ্রব্য গরিব-দুঃখীকে, আত্মীয়দেরকে, দাস-মুক্তকরণে, আল্লাহর রাস্তায়, মুসাফিরদেরকে এবং মেহমানদেরকে সদাকা করতে পার। যদি এর মুতাওয়াল্লী ন্যায়সঙ্গতভাবে তা থেকে খায়, কিংবা তার বন্ধুদেরও খাওয়ায়, তবে তার কোনো গুনাহ হবে না। তবে তা দিয়ে সে সঞ্চয় করতে পারবে না।
