২৯/৪. অধ্যায়ঃ

মাসজিদের জন্য ওয়াকফ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬০৯

أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارِ بْنِ رَاشِدٍ، قَالَ: حَدَّثَنَا خَطَّابُ بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ: أَنَّ عُثْمَانَ، أَشْرَفَ عَلَيْهِمْ حِينَ حَصَرُوهُ فَقَالَ: أَنْشُدُ بِاللَّهِ رَجُلًا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَوْمَ الْجَبَلِ حِينَ اهْتَزَّ فَرَكَلَهُ بِرِجْلِهِ وَقَالَ: «اسْكُنْ فَإِنَّهُ لَيْسَ عَلَيْكَ إِلَّا نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدَانِ» وَأَنَا مَعَهُ، فَانْتَشَدَ لَهُ رِجَالٌ، ثُمَّ قَالَ: أَنْشُدُ بِاللَّهِ رَجُلًا شَهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ بَيْعَةِ الرِّضْوَانِ يَقُولُ: «هَذِهِ يَدُ اللَّهِ وَهَذِهِ يَدُ عُثْمَانَ» فَانْتَشَدَ لَهُ رِجَالٌ، ثُمَّ قَالَ: أَنْشُدُ بِاللَّهِ رَجُلًا سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ جَيْشِ الْعُسْرَةِ، يَقُولُ: «مَنْ يُنْفِقُ نَفَقَةً مُتَقَبَّلَةً؟» فَجَهَّزْتُ نِصْفَ الْجَيْشِ مِنْ مَالِي، فَانْتَشَدَ لَهُ رِجَالٌ، ثُمَّ قَالَ: أَنْشُدُ بِاللَّهِ رَجُلًا سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَزِيدُ فِي هَذَا الْمَسْجِدِ بِبَيْتٍ فِي الْجَنَّةِ؟» فَاشْتَرَيْتُهُ مِنْ مَالِي، فَانْتَشَدَ لَهُ رِجَالٌ، ثُمَّ قَالَ: أَنْشُدُ بِاللَّهِ رَجُلًا شَهِدَ رُومَةَ تُبَاعُ فَاشْتَرَيْتُهَا مِنْ مَالِي فَأَبَحْتُهَا لِابْنِ السَّبِيلِ، فَانْتَشَدَ لَهُ رِجَالٌ

আবূ সালামা ইব্‌ন আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ

যেদিন লোকেরা উসমান (রাঃ)-কে অবরুদ্ধ করে রেখেছিল, সেদিন তিনি উপর হতে লোকেদের প্রতি লক্ষ্য করে বললেন: আল্লাহর নামে কসম দিয়ে আমি ঐ ব্যক্তির নিকট জিজ্ঞেস করছি, যে ব্যক্তি পাহাড়ে আরোহণের দিন রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে, যখন পাহাড় নড়াচড়া করছিল। তখন তিনি তাঁর পা দিয়ে পাহাড়ে আঘাত করে বলেন: হে পাহাড়! থাম, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক এবং দু’জন শহীদ রয়েছেন। তখন আমি তাঁর সাথে ছিলাম।লোকেরা তাঁর সত্যায়ন করলে তখন তিনি বলেন: আমি আল্লাহর কসম দিয়ে ঐ ব্যক্তিকে জিজ্ঞেস করছি, যে ব্যক্তি “বাইআত রিদওয়ান”-এর সময় উপস্থিত ছিল এবং রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে। তিনি (ﷺ) বলেছিলেন: এটা আল্লাহর হাত আর এটা উসমান-এর হাত। লোকেরা তার সত্যায়ন করল।তিনি আবার বললেন: আমি আল্লাহর কসম দিয়ে ঐ ব্যক্তিকে জিজ্ঞেস করছি, যে ব্যক্তি তাবুক যুদ্ধের বাহিনী প্রেরণের দিন রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে : এমন কে আছে, যে ব্যক্তি গ্রহণযোগ্য সম্পদ খরচ করতে পারে? আমি অর্ধ বাহিনীর সকল খরচ নিজের মাল দ্বারা করে দিই। লোকেরা তা স্বীকার করল।তিনি আবার বললেন: আমি আল্লাহর কসম দিয়ে ঐ ব্যক্তিকে জিজ্ঞেস করছি, যে ব্যক্তি রসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছে: কোনো ব্যক্তি এমন আছে, যে ব্যক্তি এই মসজিদ সম্প্রসারণ করবে, জান্নাতে একটি ঘরের বিনিময়ে? তখন আমি আমার সম্পদ দিয়ে তা কিনে দিই। লোকেরা এর সত্যায়ন করল।এরপর তিনি বললেন: আমি ঐ ব্যক্তিকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি যে ‘রুমাহ কূপ’ ক্রয়কালে উপস্থিত ছিল। আমি তা নিজের মাল দ্বারা ক্রয় করি এবং তা পথিকের জন্য দান করে দিই। উপস্থিত লোকেরা তাঁর এ কথারও সত্যায়ন করল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন