২৯/৪. অধ্যায়ঃ

মাসজিদের জন্য ওয়াকফ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬০৮

أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي الْحَجَّاجِ، عَنْ سَعِيدٍ الْجُرَيْرِيِّ، عَنْ ثُمَامَةَ بْنِ حَزْنٍ الْقُشَيْرِيِّ، قَالَ: شَهِدْتُ الدَّارَ حِينَ أَشْرَفَ عَلَيْهِمْ عُثْمَانُ، فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ وَبِالْإِسْلَامِ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ الْمَدِينَةَ وَلَيْسَ بِهَا مَاءٌ يُسْتَعْذَبُ غَيْرَ بِئْرِ رُومَةَ؟ فَقَالَ: " مَنْ يَشْتَرِي بِئْرَ رُومَةَ فَيَجْعَلُ فِيهَا دَلْوَهُ مَعَ دِلَاءِ الْمُسْلِمِينَ بِخَيْرٍ لَهُ مِنْهَا فِي الْجَنَّةِ؟ فَاشْتَرَيْتُهَا مِنْ صُلْبِ مَالِي فَجَعَلْتُ دَلْوِي فِيهَا مَعَ دِلَاءِ الْمُسْلِمِينَ، وَأَنْتُمُ الْيَوْمَ تَمْنَعُونِي مِنَ الشُّرْبِ مِنْهَا حَتَّى أَشْرَبَ مِنْ مَاءِ الْبَحْرِ، قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: فَأَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ، هَلْ تَعْلَمُونَ أَنِّي جَهَّزْتُ جَيْشَ الْعُسْرَةِ مِنْ مَالِي؟ قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: فَأَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ، هَلْ تَعْلَمُونَ أَنَّ الْمَسْجِدَ ضَاقَ بِأَهْلِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَشْتَرِي بُقْعَةَ آلِ فُلَانٍ فَيَزِيدُهَا فِي الْمَسْجِدِ بِخَيْرٍ لَهُ مِنْهَا فِي الْجَنَّةِ؟» فَاشْتَرَيْتُهَا مِنْ صُلْبِ مَالِي فَزِدْتُهَا فِي الْمَسْجِدِ، وَأَنْتُمْ تَمْنَعُونِي أَنْ أُصَلِّيَ فِيهِ رَكْعَتَيْنِ، قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ وَالْإِسْلَامِ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ عَلَى ثَبِيرٍ ثَبِيرِ مَكَّةَ، وَمَعَهُ أَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَا، فَتَحَرَّكَ الْجَبَلُ فَرَكَضَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرِجْلِهِ وَقَالَ: «اسْكُنْ ثَبِيرُ، فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ» قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُ أَكْبَرُ، شَهِدُوا لِي وَرَبِّ الْكَعْبَةِ - يَعْنِي أَنِّي شَهِيدٌ ----[حكم الألباني] صحيح دون قصة ثبير

ছুমামা ইব্‌ন হায্‌ন কুশায়রী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি উসমান (রাঃ)-এর বাড়িতে উপস্থিত ছিলাম, যখন তিনি উপর হতে নিচের লোকেদের দিকে লক্ষ্য করে বললেন: আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে জিজ্ঞেস করছি, তোমাদের কি জানা আছে যে, যখন রাসূলুল্লাহ (ﷺ) মদীনায় এলেন, তখন সেখানে সুপেয় পানি ছিল না-রুমাহ কূপের পানি ছাড়া। তিনি (ﷺ) বললেন: 'রুমাহ কূপ' কে ক্রয় করবে আর তাতে তার বালতিও মুসলিমদের বালতিগুলোর মতো তা হতে পানি উঠাবে। সে জান্নাতে এর চাইতে উত্তম বিনিময় পাবে। তখন আমি তা আমার নিজের অর্থে ক্রয় করে মুসলিমদের পানি পানের জন্য তা দান করে দেই। অথচ তোমরা আজ আমাকে সেই পানি পান করতে দিচ্ছ না, আর আমি সমুদ্রের পানি পান করছি। তারা বললেন: হ্যাঁ, আল্লাহর শপথ (আমাদের জানা আছে)।তিনি আবার বললেন: আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের দোহাই দিয়ে জিজ্ঞেস করছি, তোমাদের কি জানা আছে যে, আমি তাবুক যুদ্ধের মুজাহিদদের যুদ্ধের সরঞ্জাম আমার নিজ অর্থে কিনে দিয়েছিলাম? তারা বললেন: হ্যাঁ, আল্লাহর শপথ! (আমাদের জানা আছে)।তিনি আবার বললেন: আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের কসম দিয়ে জিজ্ঞেস করছি, তোমাদের কি জানা আছে যে, মাসজিদে জায়গা না হওয়ায় লোকেদের খুব কষ্ট হচ্ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন: অমুক গোত্রের জমি কে ক্রয় করবে? আর তা মাসজিদ সম্প্রসারণের জন্য দান করবে? আল্লাহ তা’আলা তাকে জান্নাতে এর চাইতে উত্তম বিনিময় দান করবেন। তখন আমি তা নিজের ব্যক্তিগত মাল দ্বারা ক্রয় করে মাসজিদ সম্প্রসারণের জন্য দান করি। অথচ তোমরা আমাকে তাতেই দুই রাকাত সালাত আদায় করতে দিচ্ছ না? তারা বললেন: হ্যাঁ, আল্লাহর শপথ! (আমাদের জানা আছে)।তিনি আবার বললেন: আমি তোমাদেরকে আল্লাহ এবং ইসলামের কসম দিয়ে জিজ্ঞেস করছি, একদিন রাসূলুল্লাহ (ﷺ) মক্কার সাবীর পাহাড়ের উপর ছিলেন। তখন তাঁর সাথে ছিলেন আবু বকর, উমর এবং আমি। তখন পাহাড় নড়াচড়া করলে রাসূলুল্লাহ (ﷺ) পাহাড়ে পদাঘাত করে বলেন: হে সাবীর! থামো, তোমার ওপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুই শহীদ রয়েছেন। তারা বললেন: হ্যাঁ, আল্লাহর শপথ! (আমাদের জানা আছে)। তখন তিনি বললেন: আল্লাহু আকবর। তারা আমার পক্ষে সাক্ষ্য প্রদান করেছে: কা’বার মালিকের কসম তার মানে আমি শহীদ হব।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন