২৯/৪. অধ্যায়ঃ
মাসজিদের জন্য ওয়াকফ করা
সুনানে নাসাঈ : ৩৬০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬০৭
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ حُصَيْنَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، يُحَدِّثُ عَنْ عُمَرَ بْنِ جَاوَانَ، عَنْ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ: خَرَجْنَا حُجَّاجًا فَقَدِمْنَا الْمَدِينَةَ وَنَحْنُ نُرِيدُ الْحَجَّ، فَبَيْنَا نَحْنُ فِي مَنَازِلِنَا نَضَعُ رِحَالَنَا إِذْ أَتَانَا آتٍ فَقَالَ: إِنَّ النَّاسَ قَدِ اجْتَمَعُوا فِي الْمَسْجِدِ وَفَزِعُوا، فَانْطَلَقْنَا فَإِذَا النَّاسُ مُجْتَمِعُونَ عَلَى نَفَرٍ فِي وَسَطِ الْمَسْجِدِ، وَإِذَا عَلِيٌّ، وَالزُّبَيْرُ، وَطَلْحَةُ، وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ، فَإِنَّا لَكَذَلِكَ إِذْ جَاءَ عُثْمَانُ بْنُ عَفَّانَ، عَلَيْهِ مُلَاءَةٌ صَفْرَاءُ قَدْ قَنَّعَ بِهَا رَأْسَهُ، فَقَالَ: أَهَاهُنَا عَلِيٌّ؟ أَهَاهُنَا طَلْحَةُ؟ أَهَاهُنَا الزُّبَيْرُ؟ أَهَاهُنَا سَعْدٌ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: فَإِنِّي أَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «مَنْ يَبْتَاعُ مِرْبَدَ بَنِي فُلَانٍ غَفَرَ اللَّهُ لَهُ» فَابْتَعْتُهُ بِعِشْرِينَ أَلْفًا أَوْ بِخَمْسَةٍ وَعِشْرِينَ أَلْفًا، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرْتُهُ فَقَالَ: «اجْعَلْهَا فِي مَسْجِدِنَا وَأَجْرُهُ لَكَ»، قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: فَأَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يَبْتَاعُ بِئْرَ رُومَةَ غَفَرَ اللَّهُ لَهُ؟» فَابْتَعْتُهُ بِكَذَا وَكَذَا، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: قَدْ ابْتَعْتُهَا بِكَذَا وَكَذَا، قَالَ: «اجْعَلْهَا سِقَايَةً لِلْمُسْلِمِينَ وَأَجْرُهَا لَكَ»، قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: فَأَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ فِي وُجُوهِ الْقَوْمِ فَقَالَ: «مَنْ جَهَّزَ هَؤُلَاءِ غَفَرَ اللَّهُ لَهُ؟» - يَعْنِي جَيْشَ الْعُسْرَةِ - فَجَهَّزْتُهُمْ حَتَّى مَا يَفْقِدُونَ عِقَالًا وَلَا خِطَامًا، قَالُوا: اللَّهُمَّ نَعَمْ، قَالَ: اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ
উমর ইব্ন জাওয়ান (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা হজ্জ করার জন্য মদিনায় পৌঁছলাম। আমরা আমাদের মনজিলে পৌঁছে আমাদের মালামাল নামাচ্ছিলাম, তখন এক ব্যক্তি এসে বললেন : লোকজন মসজিদে জড়ো হয়েছে এবং তারা ভীত-সন্ত্রস্ত। এরপর আমরা গিয়ে দেখলাম যে, মসজিদের মাঝখানে কয়েকজনকে ঘিরে কিছু লোক একত্রিত হয়েছে। এঁদের মাঝে আছেন আলী, জুবায়র, তালহা এবং সা’দ ইবন আবু ওয়াক্কাস (রাঃ)। আমরা তাঁদের সঙ্গে বসলাম। এমতাবস্থায় উসমান ইবনু আফফান (রাঃ) উপস্থিত হলেন এবং তাঁর গায়ে একখানা হলুদ রংয়ের চাদর ছিল। এটি দিয়ে তিনি তাঁর মাথা ঢেকে রেখেছিলেন। এরপর তিনি বললেন : এখানে কি আলী (রাঃ) আছেন? তালহা (রাঃ) আছেন? এখানে কি জুবায়র (রাঃ) আছেন? সা’দ (রাঃ) আছেন? তারা বললেন : হ্যাঁ, [আমরা আছি]।উসমান (রাঃ) বললেন : আমি তোমাদেরকে ঐ আল্লাহর কসম দিয়ে বলছি, যিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তোমাদের কি জানা আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন: অমুক গোত্রের উটের বাথান যে ক্রয় করবে আল্লাহ তা’আলা তাকে মাফ করে দেবেন? আমি জায়গাটি বিশ হাজার বা পঁচিশ হাজার দিয়ে ক্রয় করি। এরপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে এ খবর দিই। তখন তিনি (ﷺ) বললেন: তুমি তা আমাদের মসজিদের জন্য ওয়াকফ কর। এর সওয়াব তুমি পাবে। তাঁরা বললেন: হ্যাঁ, আল্লাহ সাক্ষী [আমাদের জানা আছে]। তিনি বললেন: আমি তোমাদেরকে ঐ আল্লাহর কসম দিয়ে বলছি-যিনি ছাড়া কোনো ইলাহ নেই তোমাদের কি জানা আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন: ‘রুমা’ কূপ যে কিনবে আল্লাহ তাকে মাফ করে দেবেন? তখন আমি তা এত এত মূল্যে কিনি এবং আমি নবী (ﷺ)-এর কাছে গিয়ে বলি: আমি তা এত এত মূল্যে বিনিময়ে কিনেছি। তিনি বললেন : তুমি তা মুসলিমদের পানি পান করার জন্য ওয়াকফ করে দাও। এর সওয়াব তুমি পাবে। তখন তাঁরা বললেন: হ্যাঁ, আল্লাহ শপথ! [আমরা জানি]।তিনি আবার বললেন: আমি তোমাদেরকে ঐ আল্লাহর কসম দিয়ে বলছি- যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমরা কি জান, রাসূলুল্লাহ (ﷺ) লোকেদের দিকে তাকিয়ে বললেন : যে এদের যুদ্ধের সামান (অর্থাৎ তাবুক বাহিনীর যুদ্ধ সরঞ্জামের) ব্যবস্থা করে দেবে আল্লাহ তাকে মাফ করবেন? তখন আমি তাদের জন্য এমন যুদ্ধ সরঞ্জামের ব্যবস্থা করলাম যে, তাদের একটি রশি বা লাগামের প্রয়োজনও অনুভব হল না। তাঁরা বললেন: হ্যাঁ, আল্লাহ সাক্ষী! তিনি বললেন : আল্লাহ আপনি সাক্ষী থাকুন! আল্লাহ আপনি সাক্ষী থাকুন!
