২৯/৪. অধ্যায়ঃ

মাসজিদের জন্য ওয়াকফ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬০৬

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ أَبِي، يُحَدِّثُ، عَنْ حُصَيْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُمَرَ بْنِ جَاوَانَ، رَجُلٍ مِنْ بَنِي تَمِيمٍ - وَذَاكَ أَنِّي قُلْتُ لَهُ: أَرَأَيْتَ اعْتِزَالَ الْأَحْنَفِ بْنِ قَيْسٍ مَا كَانَ؟ - قَالَ: سَمِعْتُ الْأَحْنَفَ، يَقُولُ: أَتَيْتُ الْمَدِينَةَ وَأَنَا حَاجٌّ، فَبَيْنَا نَحْنُ فِي مَنَازِلِنَا، نَضَعُ رِحَالَنَا إِذْ أَتَى آتٍ فَقَالَ: قَدِ اجْتَمَعَ النَّاسُ فِي الْمَسْجِدِ، فَاطَّلَعْتُ فَإِذَا - يَعْنِي - النَّاسَ مُجْتَمِعُونَ، وَإِذَا بَيْنَ أَظْهُرِهِمْ نَفَرٌ قُعُودٌ، فَإِذَا هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، وَالزُّبَيْرُ، وَطَلْحَةُ، وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِمْ، فَلَمَّا قُمْتُ عَلَيْهِمْ قِيلَ: هَذَا عُثْمَانُ بْنُ عَفَّانَ، قَدْ جَاءَ، قَالَ: فَجَاءَ وَعَلَيْهِ مُلَيَّةٌ صَفْرَاءُ، فَقُلْتُ لِصَاحِبِي: كَمَا أَنْتَ حَتَّى أَنْظُرَ مَا جَاءَ بِهِ؟ فَقَالَ عُثْمَانُ: أَهَاهُنَا عَلِيٌّ؟ أَهَاهُنَا الزُّبَيْرُ؟ أَهَاهُنَا طَلْحَةُ؟ أَهَاهُنَا سَعْدٌ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: فَأَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، أَتَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يَبْتَاعُ مِرْبَدَ بَنِي فُلَانٍ غَفَرَ اللَّهُ لَهُ؟» فَابْتَعْتُهُ، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: إِنِّي ابْتَعْتُ مِرْبَدَ بَنِي فُلَانٍ، قَالَ: «فَاجْعَلْهُ فِي مَسْجِدِنَا وَأَجْرُهُ لَكَ»، قَالُوا: نَعَمْ، قَالَ: فَأَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ يَبْتَاعُ بِئْرَ رُومَةَ غَفَرَ اللَّهُ لَهُ؟» فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: قَدْ ابْتَعْتُ بِئْرَ رُومَةَ، قَالَ: «فَاجْعَلْهَا سِقَايَةً لِلْمُسْلِمِينَ وَأَجْرُهَا لَكَ»، قَالُوا: نَعَمْ، قَالَ: فَأَنْشُدُكُمْ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ، هَلْ تَعْلَمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ يُجَهِّزُ جَيْشَ الْعُسْرَةِ غَفَرَ اللَّهُ لَهُ؟» فَجَهَّزْتُهُمْ حَتَّى مَا يَفْقِدُونَ عِقَالًا وَلَا خِطَامًا، قَالُوا: نَعَمْ، قَالَ: اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ، اللَّهُمَّ اشْهَدْ

হুসায়ন ইব্‌ন আবদুর রহমান বনী তামীমের আমর ইব্‌ন জাওয়ান (রাঃ) হতে বর্ণিতঃ

হুসাইন ইবন আবদুর রহমান (রহঃ)-এর বানু তামীম-এর আমর ইবন জাওয়ান (রাঃ) হতে বর্ণনা করেন। প্রসঙ্গ এই যে, আমি তাকে বললাম : আপনি আহনাফ ইবনে কায়স (রাঃ)-এর পৃথক হওয়া সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। তিনি বললেন : আমি আহনাফকে বলতে শুনেছি। আমি হজ্জ উপলক্ষে মদিনায় এলাম। আমরা আমাদের নিজ অবস্থানে ছিলাম, এমন সময় এক ব্যক্তি এসে বলল : লোকেরা মসজিদে একত্রিত হচ্ছে। আমি গিয়ে দেখলাম, লোকেরা মসজিদে জড়ো হয়েছে। তাঁদের মাঝে রয়েছেন- আলী ইবন আবু তালিব, যুবাইর, তালহা এবং সাদ ইবন আবু ওয়াক্কাস (রাঃ)। আল্লাহ তাদের ওপর রহম করুন। আমি যখন তাদের নিকট দাঁড়ালাম তখন বলা হলো : এই যে, উসমান ইবন আফফান এসে গেছেন। তাঁর গায়ে ছিল হলুদ বর্ণের চাদর।রাবী বলেন : আমি আমার সাথীকে বললাম, তুমি এখানে অবস্থান কর, দেখি উসমান (রাঃ) কি বলেন। উসমান (রাঃ) বললেন : এখানে কি আলী (রাঃ) আছেন? যুবাইর (রাঃ) আছেন? তালহা (রাঃ) আছেন? এবং এখানে কি সাদ (রাঃ) আছেন? তারা বললেন : হ্যাঁ [আমরা আছি]। তিনি বললেন : আমি তোমাদেরকে আল্লাহ তা'আলার কসম দিয়ে বলছি, যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই, তোমাদের কি জানা আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন : যে ব্যক্তি অমুক গোত্রের উটের বাথান ক্রয় করবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন? আমি তা ক্রয় করে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললাম : আমি অমুক উটের বাথান খরিদ করেছি। তিনি (ﷺ) বললেন : এখন তুমি তা আমাদের মসজিদের জন্য ওয়াকফ করে দাও, তাহলে এর সাওয়াব তুমি পাবে। তাঁরা বললেন : হ্যাঁ [আমরা জানি]।তিনি আবার বললেন : আমি তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি। যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমাদের কি জানা আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেন : যে ব্যক্তি ‘রুমাহ’ কূপ কিনবে আল্লাহ তাকে মাফ করে দেবেন? আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললাম : আমি ‘রুমাহ’ কূপ কিনেছি। তখন তিনি (ﷺ) বললেন : এখন তা তুমি মুসলিমদের পানি পান করার জন্য ওয়াকফ করে দাও। আর এর সাওয়াব তুমি পাবে। তাঁরা বললেন : হ্যাঁ [আমরা এও জানি]।তিনি আবার বললেন : আমি তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বলছি যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তোমাদের কি জানা আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) বললেন : যে ব্যক্তি তাবুক যুদ্ধের বাহিনীদের যুদ্ধ সরঞ্জাম ব্যবস্থা করে দেবে, আল্লাহ তাকে মাফ করে দেবেন। এরপর আমি তাদের জন্য এমনভাবে যুদ্ধের সরঞ্জামের ব্যবস্থা করে দেই যাতে ঐ বাহিনীর কোনো লোকের একটি রশির বা একটি লাগামেরও প্রয়োজনও হয়নি? তারা বললেন : হ্যাঁ (আমরা এও জানি)। উসমান (রাঃ) এরপর বলেন : হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন! হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন! হে আল্লাহ! আপনি সাক্ষী থাকুন!

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন