৩০/২. অধ্যায়ঃ
নাবী (সাঃ) কি ওয়াসিয়্যাত করেছিলেন?
সুনানে নাসাঈ : ৩৬২৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬২৪
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا أَزْهَرُ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: يَقُولُونَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَى إِلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، «لَقَدْ دَعَا بِالطَّسْتِ لِيَبُولَ فِيهَا، فَانْخَنَثَتْ نَفْسُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا أَشْعُرُ، فَإِلَى مَنْ أَوْصَى»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
মানুষেরা বলে থাকে যে, রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাঃ)-কে ওয়াসিয়্যাত করেছেন। অথচ তাঁর অবস্থা ছিল এই যে, তিনি (ﷺ) পেশাব করার জন্য পাত্র চাইলেন, এর পরেই তিনি ঢলে পড়লেন যা আমি বুঝতেই পারিনি। তাহলে তিনি (ﷺ) কার কাছে ওয়াসিয়্যাত করলেন? তিনি (ﷺ) কাউকে ওয়াসিয়্যাত করেছেন বলে আমার জানা নেই।
