৩০/৩. অধ্যায়ঃ

এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬২৬

أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: مَرِضْتُ مَرَضًا أَشْفَيْتُ مِنْهُ، فَأَتَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي مَالًا كَثِيرًا، وَلَيْسَ يَرِثُنِي إِلَّا ابْنَتِي، أَفَأَتَصَدَّقُ بِثُلُثَيْ مَالِي؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَالشَّطْرَ؟ قَالَ: «لَا»، قُلْتُ: فَالثُّلُثَ؟ قَالَ: «الثُّلُثَ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَتْرُكَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ لَهُمْ مِنْ أَنْ تَتْرُكَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ»

আমর ইব্‌ন সা'দ (রহঃ) হতে বর্ণিতঃ

আমর ইবন উসমান ইবন সাঈদ (রহঃ) বলেন, সুফিয়ান, ইবনু শিহাব আয-যুহরি, আমির ইবন সাআদ, তার পিতা (রাঃ) থেকে বর্ণনা করেন। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর নিকটবর্তী হলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দেখতে এলে আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমার অনেক সম্পদ রয়েছে। আমার কন্যা ছাড়া আর কোনো ওয়ারিস নেই। আমি কি আমার সম্পদের দুই-তৃতীয়াংশ দান করব? তিনি (ﷺ) বললেন: না। আমি বললাম: তাহলে অর্ধেক? তিনি (ﷺ) বললেন, না। আমি বললাম, তাহলে এক-তৃতীয়াংশ? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, এক-তৃতীয়াংশ আর এক-তৃতীয়াংশও অনেক বেশি। কেননা তুমি তোমার ওয়ারিসদেরকে ধনী রেখে গেলে তা তাদেরকে এরূপ অভাবগ্রস্ত রেখে যাওয়া থেকে উত্তম যে, তারা মানুষের দ্বারে দ্বারে হাতে পেতে বেড়াবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন