৩০/৩. অধ্যায়ঃ
এক-তৃতীয়াংশ ওয়াসিয়্যাত করা
সুনানে নাসাঈ : ৩৬২৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬২৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ وَهُوَ بِمَكَّةَ، وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالْأَرْضِ الَّذِي هَاجَرَ مِنْهَا، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَحِمَ اللَّهُ سَعْدَ ابْنَ عَفْرَاءَ» أَوْ «يَرْحَمُ اللَّهُ سَعْدَ ابْنَ عَفْرَاءَ» وَلَمْ يَكُنْ لَهُ إِلَّا ابْنَةٌ وَاحِدَةٌ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أُوصِي بِمَالِي كُلِّهِ؟ قَالَ: «لَا» قُلْتُ: النِّصْفَ، قَالَ: «لَا»، قُلْتُ: فَالثُّلُثَ، قَالَ: «الثُّلُثَ، وَالثُّلُثُ كَثِيرٌ، إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ مَا فِي أَيْدِيهِمْ»
আমির ইব্ন সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমির ইবনে সা'দ (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। মক্কায় থাকাকালে তিনি যখন রোগাক্রান্ত হন, তখন নবী (ﷺ) তাঁকে দেখতে আসেন। তিনি যে স্থান হতে হিজরত করে গেছেন, সেখানে মৃত্যুবরণ করা অপছন্দ করলেন। নবী (ﷺ) বললেন: আল্লাহ সা'দ ইবনে আফরা-এর প্রতি রহম করুন।এক মেয়ে ছাড়া তাঁর আর কোনো সন্তান নেই। তিনি বললেন: হে আল্লাহর রসূল (ﷺ)! আমি আমার সমস্ত সম্পদ ওসিয়ত করবো? তিনি (ﷺ) বললেন : না। আমি বললাম: অর্ধেক? তিনি (ﷺ) বললেন: না। আমি বললাম: এক-তৃতীয়াংশ? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ, তৃতীয়াংশ। আর এক-তৃতীয়াংশও অনেক বেশি। যদি তুমি তোমার ওয়ারিসদেরকে সচ্ছল রেখে যাও, তবে তাতে তাদেরকে এমন অভাবী রেখে যাওয়া চেয়ে উত্তম যে, তারা মানুষের হাত পেতে বেড়াবে।
