৩/৬. অধ্যায়ঃ
হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৫
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أُسْتَحَاضُ فَلَا أَطْهُرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكَ عِرْقٌ وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتَ الْحَيْضَةُ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي»---[حكم الألباني] سكت عنه الشيخ
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
ফাতিমা বিনতে আবু হুবাইশ (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আমি ইস্তিহাযায় আক্রান্ত। ফলে আমি পবিত্র হই না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তা শিরা থেকে নির্গত রক্ত, হায়জ নয়। অতএব যখন হায়জ আসবে তখন তুমি সালাত থেকে বিরত থাকবে, আর যখন সেই সময় অতিবাহিত হবে তখন তোমার শরীর থেকে রক্ত ধুয়ে সালাত আদায় করবে।
