৩০/৮. অধ্যায়ঃ

মৃতের পক্ষ হতে সদাক্বার ফাযীলাত

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৫৩

أَخْبَرَنَا مُوسَى بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ الثَّقَفِيِّ، قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: إِنَّ أُمِّي أَوْصَتْ أَنْ تُعْتَقَ عَنْهَا رَقَبَةٌ، وَإِنَّ عِنْدِي جَارِيَةً نُوبِيَّةً أَفَيُجْزِئُ عَنِّي أَنْ أُعْتِقَهَا عَنْهَا؟ قَالَ: «ائْتِنِي بِهَا»، فَأَتَيْتُهُ بِهَا، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ رَبُّكِ؟» قَالَتْ: اللَّهُ، قَالَ: «مَنْ أَنَا؟» قَالَتْ: أَنْتَ رَسُولُ اللَّهِ، قَالَ: «فَأَعْتِقْهَا فَإِنَّهَا مُؤْمِنَةٌ»

শারীদ ইব্‌ন সুআয়দ সাকাফী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে বললাম: আমার মাতা একটি দাসমুক্ত করার ওয়াসিয়ত করেছেন। আমার নিকট একটি নূবী দাসী রয়েছে, আমি যদি তাকে আমার মায়ের পক্ষ হতে মুক্ত করি, তবে কি তা আমার মায়ের পক্ষ হতে যথেষ্ট হবে? তিনি (ﷺ) বললেন: তাকে আমার কাছে নিয়ে এসো। আমি দাসীকে তাঁর নিকট নিয়ে গেলাম।নবী (ﷺ) তাকে বললেন: তোমার রব কে? সে বলল: আল্লাহ। তিনি (ﷺ) তাকে বললেন: আমি কে? সে বলল: আপনি আল্লাহর রাসূল (ﷺ)। তিনি (ﷺ) বললেন: তাকে মুক্ত করে দাও, কেননা সে ঈমানদার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন