৩০/৯. অধ্যায়ঃ
সুফইয়ান-এর বর্ণনায় ইখতিলাফ
সুনানে নাসাঈ : ৩৬৬২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৬২
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: اسْتَفْتَى سَعْدُ بْنُ عُبَادَةَ الْأَنْصَارِيُّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَذْرٍ كَانَ عَلَى أُمِّهِ، فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ تَقْضِيَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْضِهِ عَنْهَا»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
সাদ ইবন উবাদা আল আনসারী (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে মানত সম্পর্কে ফাতাওয়া জিজ্ঞেস করলেন যা তাঁর মা করেছিল এবং তিনি তা আদায়ের আগেই মারা গেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি তার পক্ষ হতে তা আদায় করে দাও।
