৩০/৯. অধ্যায়ঃ
সুফইয়ান-এর বর্ণনায় ইখতিলাফ
সুনানে নাসাঈ : ৩৬৬৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৬৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامٍ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ سَعْدِ بْنِ عُبَادَةَ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمِّي مَاتَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟ قَالَ: «سَقْيُ الْمَاءِ»
সা’দ ইব্ন উবাদা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বললাম: হে আল্লাহর রসূল (ﷺ)। আমার মা মারা গেছেন। আমি কি তার পক্ষ হতে সাদাকা করব? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। আমি বললাম: কোন প্রকার দান উত্তম? তিনি (ﷺ) বললেন: পানি পান করানো (এর সাহায্য-সহযোগিতা করা)।
