৩০/১২. অধ্যায়ঃ

ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৭১

أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ، عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِي الْغَيْثِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ» قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا هِيَ؟ قَالَ: «الشِّرْكُ بِاللَّهِ، وَالشُّحُّ، وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ، وَأَكْلُ الرِّبَا، وَأَكْلُ مَالِ الْيَتِيمِ، وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ، وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْغَافِلَاتِ الْمُؤْمِنَاتِ»

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা ধ্বংসাত্মক সাতটি বিষয় হতে বেঁচে থাকবে। বলা হলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! সেগুলো কি? তিনি (ﷺ) বললেন :১. আল্লাহর সাথে অংশীদার স্থাপন,২. যাদু করা,৩. নিতান্ত কারণ ব্যতিরেকে আল্লাহ যে প্রাণ নিষিদ্ধ করেছেন তা হত্যা করা,৪. সুদ খাওয়া,৫. ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা,৬. যুদ্ধের ময়দান হতে পালানো,৭. সরলা সৎচরিত্রা মুমিন মহিলাদের প্রতি যিনার অপবাদ প্রদান করা।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন