৩১/১. অধ্যায়ঃ

বিশেষ দানের ব্যাপারে নু'মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৮১

أَخْبَرَنَا مُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنْ الشَّعْبِيِّ، قَالَ: حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ بَشِيرٍ الْأَنْصَارِيُّ: أَنَّ أُمَّهُ ابْنَةَ رَوَاحَةَ سَأَلَتْ أَبَاهُ بَعْضَ الْمَوْهِبَةِ مِنْ مَالِهِ لِابْنِهَا، فَالْتَوَى بِهَا سَنَةً، ثُمَّ بَدَا لَهُ فَوَهَبَهَا لَهُ، فَقَالَتْ: لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّ هَذَا ابْنَةَ رَوَاحَةَ قَاتَلَتْنِي عَلَى الَّذِي وَهَبْتُ لَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا بَشِيرُ، أَلَكَ وَلَدٌ سِوَى هَذَا؟» قَالَ: نَعَمْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفَكُلُّهُمْ وَهَبْتَ لَهُمْ مِثْلَ الَّذِي وَهَبْتَ لِابْنِكَ هَذَا؟» قَالَ: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَلَا تُشْهِدْنِي إِذًا، فَإِنِّي لَا أَشْهَدُ عَلَى جَوْرٍ»

নু‘মান ইব্‌ন বশীর আনসারী (রাঃ) হতে বর্ণিতঃ

তার মা রওয়াহার কন্যা তার পিতার কাছে তার ছেলের জন্য কিছু চাইলেন। তিনি এক বছর পর্যন্ত এ বিষয়ে গড়িমসি করতে লাগলেন। পরে ভালো মনে করলে তাকে দান করলেন। তিনি [মা রওয়াহার কন্যা] বললেন: আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না এ বিষয়ে রসূলুল্লাহ (ﷺ)-কে সাক্ষী করেছেন।এরপর তিনি [নুমান-এর পিতা] রসূলুল্লাহ (ﷺ) এর নিকট গিয়ে বললেন: হে আল্লাহর রসূল! এর মা রওয়াহার কন্যা একে কিছু দান করার জন্য আমার সাথে ঝগড়া করায় আমি তাকে দান করেছি। রসূলুল্লাহ (ﷺ) বললেন: হে বশীর! এই ছেলে ছাড়া তোমার আরও সন্তান আছে কি? তিনি বললেন: হ্যাঁ। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি এই ছেলেকে যে দান করেছ, তেমন কি তাদের সকলকে দান করেছ? তিনি বললেন: না। তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না। কেননা আমি অন্যায়ের সাক্ষী হই না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন