৩১/১. অধ্যায়ঃ

বিশেষ দানের ব্যাপারে নু'মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৮২

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا يَعْلَى، قَالَ: حَدَّثَنَا أَبُو حَيَّانَ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ النُّعْمَانِ، قَالَ: سَأَلَتْ أُمِّي أَبِي بَعْضَ الْمَوْهِبَةِ فَوَهَبَهَا لِي، فَقَالَتْ: لَا أَرْضَى حَتَّى أُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَأَخَذَ أَبِي بِيَدِي وَأَنَا غُلَامٌ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أُمَّ هَذَا ابْنَةَ رَوَاحَةَ طَلَبَتْ مِنِّي بَعْضَ الْمَوْهِبَةِ، وَقَدْ أَعْجَبَهَا أَنْ أُشْهِدَكَ عَلَى ذَلِكَ، قَالَ: «يَا بَشِيرُ، أَلَكَ ابْنٌ غَيْرُ هَذَا؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَوَهَبْتَ لَهُ مِثْلَ مَا وَهَبْتَ لِهَذَا؟» قَالَ: لَا، قَالَ: «فَلَا تُشْهِدْنِي إِذًا، فَإِنِّي لَا أَشْهَدُ عَلَى جَوْرٍ»

নু‘মান (রাঃ) হতে বর্ণিতঃ

আমার বাবার নিকট আমার মা আমার জন্য কিছু দান চাইলে তিনি আমাকে তা দিলেন। তখন আমার মা বললেন: আমি সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ (ﷺ)-কে সাক্ষী না করা হয়।তিনি [নু’মান (রাঃ)] বলেন: আমার বাবা আমার হাত ধরে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে গেলেন। তখন আমি ছোট বালক। তিনি বললেন: হে আল্লাহর রাসূল! এর মা রওয়াহার মেয়ে আমার কাছে কিছু দান চায় এবং এতে আপনি সাক্ষ্য হলে সে সন্তুষ্ট হবে।তখন তিনি (ﷺ) বললেন: হে বশীর! এই ছেলে ছাড়া তোমার আর কোন সন্তানাদি আছে? তিনি বললেন: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তুমি একে যা দান করেছ তাদেরও কি এমন দান করেছ? তিনি বললেন: না।তখন তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি আমাকে সাক্ষী রেখো না। কারণ আমি অন্যায়ের সাক্ষী হই না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন