৩১/১. অধ্যায়ঃ

বিশেষ দানের ব্যাপারে নু'মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৮৩

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ عَامِرٍ، قَالَ: أُخْبِرْتُ أَنَّ بَشِيرَ بْنَ سَعْدٍ، أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ امْرَأَتِي عَمْرَةَ بِنْتَ رَوَاحَةَ أَمَرَتْنِي أَنْ أَتَصَدَّقَ عَلَى ابْنِهَا نُعْمَانَ بِصَدَقَةٍ، وَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ عَلَى ذَلِكَ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَكَ بَنُونَ سِوَاهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَأَعْطَيْتَهُمْ مِثْلَ مَا أَعْطَيْتَ لِهَذَا؟» قَالَ: لَا، قَالَ: «فَلَا تُشْهِدْنِي عَلَى جَوْرٍ»

আমির (রহঃ) হতে বর্ণিতঃ

আমাকে জানানো হয়েছে যে, বশীর ইবন সাদ (রাঃ) রসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন: আমার স্ত্রী, আমরা বিনত রওয়াহা আমাকে তার ছেলে নুমানকে কিছু দান করতে বলছে। সে বলছে যে, আমি যেন এ বিষয়ে আপনাকে সাক্ষী রাখি।নবী (ﷺ) তাকে বললেন: এই ছেলে ছাড়া তোমার কি আরো ছেলে আছে? তিনি বললেন: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তুমি একে যেমন দান করেছ, তাদেরকেও কি অনুরূপ দান করেছ? তিনি বললেন: না। তিনি (ﷺ) বললেন: তাহলে তুমি আমাকে অন্যায়ের সাক্ষী রেখো না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন