৩১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৮৪ - বিশেষ দান
বিশেষ দানের ব্যাপারে নু‘মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৩৬৮৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৮৪
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا، عَنْ عَامِرٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ زَكَرِيَّا، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ: أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَقَالَ مُحَمَّدٌ: أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ: إِنِّي تَصَدَّقْتُ عَلَى ابْنِي بِصَدَقَةٍ، فَاشْهَدْ، فَقَالَ: «هَلْ لَكَ وَلَدٌ غَيْرُهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «أَعْطَيْتَهُمْ كَمَا أَعْطَيْتَهُ؟» قَالَ: لَا، قَالَ: «أَشْهَدُ عَلَى جَوْرٍ؟ »
‘আবদুল্লাহ ইব্নু ‘উৎবা ইব্নু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু 'উতবাহ্ ইবনু মাস্'ঊদ (রাঃ) হতে বর্ণিত। এক ব্যক্তি নাবী (ﷺ)-এর কাছে এসে বলল: আমি আমার ছেলেকে কিছু দান করেছি। আপনি এর সাক্ষী থাকুন। তিনি (ﷺ) বললেন: এই ছেলে ছাড়া তোমার আরো কি সন্তান আছে? সে বলল: হ্যাঁ। তিনি বললেন: এই ছেলেকে যা দান করেছ, তাদেরকেও কি অনুরূপ দান করেছ? সে বলল: না। তিনি (ﷺ) বললেন: তাহলে আমি কি অন্যায়ের সাক্ষী হবো?
