৩১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৬৮৫ - বিশেষ দান
বিশেষ দানের ব্যাপারে নু‘মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য
সুনানে আন-নাসায়ী : ৩৬৮৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৬৮৫
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى، عَنْ فِطْرٍ، قَالَ: حَدَّثَنِي مُسْلِمُ بْنُ صُبَيْحٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: ذَهَبَ بِي أَبِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشْهِدُهُ عَلَى شَيْءٍ أَعْطَانِيهِ، فَقَالَ: «أَلَكَ وَلَدٌ غَيْرُهُ؟» قَالَ: نَعَمْ، وَصَفَّ بِيَدِهِ بِكَفِّهِ أَجْمَعَ كَذَا، «أَلَا سَوَّيْتَ بَيْنَهُمْ؟»
নু‘মান ইবনু বাশীর (রাঃ) হতে বর্ণিতঃ
মুসলিম ইবনু সুবায়হ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নু'মান ইবনু বাশীর (রাঃ)-কে আমি বলতে শুনেছি: আমার বাবা আমাকে নাবী (ﷺ) এর কাছে নিয়ে গেলেন, আমাকে যা দান করেছেন, তা তাঁর সাক্ষ্য থাকার জন্য। তিনি (ﷺ) বললেন: সে ছাড়া তোমার কি আরো সন্তান আছে কি? তিনি বললেন: হ্যাঁ। তিনি (ﷺ) তালুর সাথে হাত একত্রিত করে ইশারা করে বললেন যে, কেন তাদের মধ্যে সমতা রক্ষা করলে না?
