৩১/১. অধ্যায়ঃ
বিশেষ দানের ব্যাপারে নু'মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য
সুনানে নাসাঈ : ৩৬৮৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৬৮৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ فِطْرٍ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ، يَقُولُ وَهُوَ يَخْطُبُ: انْطَلَقَ بِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشْهِدُهُ عَلَى عَطِيَّةٍ أَعْطَانِيهَا، فَقَالَ: «هَلْ لَكَ بَنُونَ سِوَاهُ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «سَوِّ بَيْنَهُمْ»
নু‘মান (রাঃ) হতে বর্ণিতঃ
নুমান (রাঃ) খুতবা দিতে গিয়ে বলেন: আমার পিতা আমাকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করলেন, তিনি আমাকে যা দান করেন, তাঁকে (নবী (ﷺ)-কে) এ বিষয়ে সাক্ষী করার জন্য। তিনি (ﷺ) বললেন: সে ছাড়া তোমার কি আরো সন্তান আছে? তিনি (পিতা) বললেন: হ্যাঁ। তিনি (ﷺ) বললেন: তাদের মধ্যে সমতা বজায় রাখ।
