৩২/৩. অধ্যায়ঃ
এ বিষয়ে 'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)-এর হাদীসে বিপরীত বর্ণনা
সুনানে নাসাঈ : ৩৭০০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭০০
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا حِبَّانُ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ لَنَا مَثَلُ السَّوْءِ، الرَّاجِعُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ فِي قَيْئِهِ»
ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: মন্দ উপমা দেয়া আমাদের (কাজ) নয়। যে দান করে ফেরত নেয়, তার উপমা হচ্ছে ঐ কুকুরের মতো যে বমি করে তা আবার খায়।
