৩৩/২. অধ্যায়ঃ
আবুয যুবায়র (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় মতবিরোধ
সুনানে নাসাঈ : ৩৭১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭১৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ حَنْظَلَةَ، أَنَّهُ سَمِعَ طَاوُسًا، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحِلُّ الرُّقْبَى، فَمَنْ أُرْقِبَ رُقْبَى فَهُوَ سَبِيلُ الْمِيرَاثِ»
হান্যালা (রহঃ) হতে বর্ণিতঃ
হানযালা (রহঃ) বলেন, তিনি তাউস (রহঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: রুকবা করা ঠিক নয়। এরপরও যদি কাউকে রুকবা হিসেবে কোন কিছু দেয়া হয়, তবে তা উত্তরাধিকারী স্বত্ব বা মীরাস হিসেবে গণ্য হবে।
