৩৩/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭১৩ - রুকবা
আবুয যুবায়র (রহিমাহুল্লাহ)-এর বর্ণনায় মতবিরোধ
সুনানে আন-নাসায়ী : ৩৭১৩
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭১৩
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «لَا تَصْلُحُ الْعُمْرَى وَلَا الرُّقْبَى، فَمَنْ أَعْمَرَ شَيْئًا أَوْ أَرْقَبَهُ، فَإِنَّهُ لِمَنْ أُعْمِرَهُ وَأُرْقِبَهُ حَيَاتَهُ وَمَوْتَهُ» أَرْسَلَهُ حَنْظَلَةُ "
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
'উমরা এবং রুক্ববা করা ঠিক নয়। তবে যদি কেউ 'উমরা বা রুক্ববা হিসেবে কাউকে কোন কিছু দেয়, তবে জীবনে ও মরণে তা ঐ ব্যক্তিরই হয়ে যায় যাকে 'উমরা বা রুক্ববা করা হয়েছে। হাদীসটি হানযালাহ্ (রহঃ) হতে মুরসাল হিসেবে বর্ণিত হয়েছে।
