৩৪/২. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৩২ - 'উমরারূপে (আজীবনের জন্য) দান করা
‘উমরার ব্যাপারে জাবির (রাঃ)-এর রিওয়ায়াতে রাবীদের বর্ণনায় মতপার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৭৩২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৩২
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، أَنْبَأَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا عُمْرَى وَلَا رُقْبَى، فَمَنْ أُعْمِرَ شَيْئًا أَوْ أُرْقِبَهُ فَهُوَ لَهُ حَيَاتَهُ وَمَمَاتَهُ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: 'উমরা এবং রুক্ববা করা উচিত নয়। তবুও যদি কেউ 'উমরা অথবা রুক্ববা হিসেবে কাউকে কিছু দেয়, তবে তা জীবিত ও মৃতাবস্থায়ও দান গ্রহীতার বলে গণ্য হবে।
