৩৪/২. অধ্যায়ঃ
'উমরার ব্যাপারে জাবির (রাঃ)-এর রিওয়ায়াতে রাবীদের বর্ণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ : ৩৭৩৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৩৪
أَخْبَرَنِي عَبْدَةُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ: أَنْبَأَنَا وَكِيعٌ، عَنْ يَزِيدَ بْنِ زِيَادِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الرُّقْبَى، وَقَالَ: «مَنْ أُرْقِبَ رُقْبَى فَهُوَ لَهُ»
হাবীব ইব্ন আবূ সাবিত (রহঃ) হতে বর্ণিতঃ
আমি ইবনু উমর (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) রুকবা করতে নিষেধ করেছেন। তিনি (ﷺ) বলেছেন: যাকে কিছু রুকবা হিসেবে দেওয়া হয়, তা তারই হয়ে যাবে।
