৩৪/২. অধ্যায়ঃ
'উমরার ব্যাপারে জাবির (রাঃ)-এর রিওয়ায়াতে রাবীদের বর্ণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ : ৩৭৩৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৩৬
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ صُدْرَانَ، عَنْ بِشْرِ بْنِ الْمُفَضَّلِ، قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ الصَّوَّافُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا جَابِرٌ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الْأَنْصَارِ، أَمْسِكُوا عَلَيْكُمْ - يَعْنِي أَمْوَالَكُمْ - لَا تُعْمِرُوهَا، فَإِنَّهُ مَنْ أَعْمَرَ شَيْئًا فَإِنَّهُ لِمَنْ أُعْمِرَهُ حَيَاتَهُ وَمَمَاتَهُ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে আনসারগণ! তোমরা তোমাদের ধন-সম্পদ সংরক্ষণ কর, তা উমরা করো না। কেননা যে উমরা হিসেবে দান করে, তা সর্বাবস্থায় যাকে উমরা করা হয়েছে তার জন্যই হবে, হোক সে জীবিত বা মৃত।
