৩৪/২. অধ্যায়ঃ
'উমরার ব্যাপারে জাবির (রাঃ)-এর রিওয়ায়াতে রাবীদের বর্ণনায় মতপার্থক্য
সুনানে নাসাঈ : ৩৭৩৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৩৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَمْسِكُوا عَلَيْكُمْ أَمْوَالَكُمْ وَلَا تُعْمِرُوهَا، فَمَنْ أُعْمِرَ شَيْئًا حَيَاتَهُ، فَهُوَ لَهُ حَيَاتَهُ وَبَعْدَ مَوْتِهِ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা তোমাদের ধন-সম্পদ সংরক্ষণ কর, তা উমরা করো না। কেননা যে উমরা হিসেবে দান করে, তা সর্বাবস্থায় যাকে উমরা করা হয়েছে তার জন্যই হবে, হোক সে জীবিত বা মৃত।
