৩৪/৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৩৭৪৮ - 'উমরারূপে (আজীবনের জন্য) দান করা
এ বিষয়ে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে আন-নাসায়ী : ৩৭৪৮
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৩৭৪৮
أَخْبَرَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ سَيْفٍ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنْ ابْنِ شِهَابٍ، أَنَّ أَبَا سَلَمَةَ أَخْبَرَهُ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " أَيُّمَا رَجُلٍ أَعْمَرَ رَجُلًا عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ، قَالَ: قَدْ أَعْطَيْتُكَهَا وَعَقِبَكَ مَا بَقِيَ مِنْكُمْ أَحَدٌ، فَإِنَّهَا لِمَنْ أُعْطِيَهَا، وَإِنَّهَا لَا تَرْجِعُ إِلَى صَاحِبِهَا مِنْ أَجْلِ أَنَّهُ أَعْطَاهَا عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে কোন ব্যক্তি এবং তার উত্তরসূরিদের জন্য এই বলে 'উমরা করল যে, আমি এটা তোমাকে এবং তোমার উত্তরসূরিদেরকে দিলাম- যতদিন তোমাদের মধ্য হতে কেউ একজন জীবিত থাকে। তবে যাদেরকে দান করা হয়েছে, তা তাদের হয়ে যাবে। আর এটা দাতার দিকে ফিরে আসবে না। কেননা সে এমনভাবে দান করেছে, যাতে (গ্রহীতার) মীরাসের হুকুম সাব্যস্ত হয়ে যায়।
