৩৪/৩. অধ্যায়ঃ
এ বিষয়ে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৭৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৪৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، عَنْ ابْنِ أَبِي فُدَيْكٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ جَابِرٍ: «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِيمَنْ أُعْمِرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَهِيَ لَهُ بَتْلَةٌ، لَا يَجُوزُ لِلْمُعْطِي مِنْهَا شَرْطٌ وَلَا ثُنْيَا» قَالَ أَبُو سَلَمَةَ: «لِأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيثُ، فَقَطَعَتِ الْمَوَارِيثُ شَرْطَهُ»
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ফায়সালা প্রদান করেছেন : যে ব্যক্তি নিজের সম্পদ অন্যের জন্য ‘উমরা করে এবং তার ওয়ারিসদের জন্যও, তবে তা অখণ্ডনীয়রূপে তার হয়ে যাবে। দাতার জন্য তাতে কোন শর্ত করা এবং কিছু বাদ রাখাও বৈধ নয়।রাবী আবু সালামা (রহঃ) বলেন : কারণ সে এমন দান করেছে যাতে গ্রহীতার ওয়ারিসদের মিরাস সাব্যস্ত হয়ে যায়, মিরাসের বিধান দাতার শর্ত বাতিল করে দিয়েছে।
