৩৪/৩. অধ্যায়ঃ
এ বিষয়ে যুহরী (রহিমাহুল্লাহ) হতে বর্ণনাকারীদের বর্ণনায় পার্থক্য
সুনানে নাসাঈ : ৩৭৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৭৪৬
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ بَكَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ: حَدَّثَنَا شُعَيْبٌ، عَنْ الزُّهْرِيِّ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ جَابِرًا أَخْبَرَهُ: " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى: أَنَّهُ مَنْ أَعْمَرَ رَجُلًا عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ، فَإِنَّهَا لِلَّذِي أُعْمِرَهَا، يَرِثُهَا مِنْ صَاحِبِهَا الَّذِي أَعْطَاهَا مَا وَقَعَ مِنْ مَوَارِيثِ اللَّهِ وَحَقِّهِ "
জাবির (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ফায়সালা প্রদান করেছেন যে, যে কোন ব্যক্তি ও তার উত্তরসূরিকে ‘উমরা হিসেবে কিছু দান করে তবে তা তারই হয়ে যাবে যাকে তা দান করা হয়েছে। যাকে দান করা হয়েছে, সে মালিকের মীরাস সাব্যস্ত হবে- আল্লাহর মীরাসের বিধান ও অধিকার অনুসারে।
